বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬.৩০ পিএম
  • ৩৬ Time View
51

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা দূর, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু করেছে পৌরসভা।আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)দুপুরে টুঙ্গিপাড়া পৌর এলাকার পাটগাতি বাজারে ড্রেন পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন এবং পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় ময়লা-আবর্জনা জমে পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মশার উপদ্রব বেড়েছে এবং অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই কিছুটা জলাবদ্ধতা দূর হয়েছে। পরিষ্কার কার্যক্রম শেষ হলে মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হবে।

তিনি পৌর এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।

টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বলেন, পাটগাতি বাজার এলাকায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং পাচকাহনিয়া এলাকায় ৫০০ মিটারসহ মোট সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুরো কার্যক্রম শেষ করতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। ড্রেন পরিষ্কার থাকলে চলতি বর্ষা মৌসুমে পৌরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION