বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩.২৬ পিএম
  • ১৩২ Time View
163

টুঙ্গিপাড়ায প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন ও চেক অনুদানের বিতরণ করা হয়েছে।আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিখি হিসেবে পাঁচটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৬০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও জহিরুল আলম বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫ টি দুঃস্থ ও অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া আরও ২৫টি পরিবারকে বাড়িঘর পূনর্নির্মাণের জন্য ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION