মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১.৪৩ এএম
  • ১৩ Time View
16

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে।গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত  সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজ’-এ এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

আদালতের রায়ে তানিয়া আক্তার (২২) ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শীলা আক্তার (১৮), শরীফুল ইসলাম (১৮), মারিয়া (১৮) ও মুরসালিন শেখ (২২) প্রত্যেকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; প্রীতি (১৮) ও লিজা আক্তার (২৮) প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শহীদ মাহমুদ (৩১) ও কাদের চৌধুরী (৩৬) প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।

এ ছাড়া মাহমুদ ফকিরকে (১৯) সাত দিনের কারাদণ্ড এবং হোটেলের ব্যবস্থাপক সিজান ফকিরকে (১৯) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেস্ট হাউজটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবাসিক হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION