বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি

গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮.০২ পিএম
  • ৩২ Time View
41

কালের খবরঃ
গোপালগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে সকালে রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর কর্মজীবন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন কবির, গোপালগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  অসীম বাড়ৈ, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সানজিদা হক মিশু বক্তব্যের মাধ্যমে কবীর জীবনী তুলে ধরেন।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন নজরুলসংগীত। এছাড়া নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।তিন দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করবেন। আগামী শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচিপালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION