মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০.১১ পিএম
  • ১৪০ Time View
172

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধভাবে আহরিত গলদা চিংড়ির রেণু (পোনা) বোঝাই একটি মাইক্রোবাস জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে জব্দকৃত রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা এক শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় রেণুবাহী মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা ১২টি ড্রাম থেকে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কালো রঙের একটি মাইক্রোবাস পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে ১২টি ড্রামে সংরক্ষিত গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। পরে জব্দকৃত রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, “অবৈধভাবে আহরিত গলদা চিংড়ির রেণু বহনকারী একটি মাইক্রোবাস থেকে রেণুগুলো উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী সেগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।”

তিনি আরও বলেন, “রেণুর প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় মাইক্রোবাসে থাকা অসীম তালুকদার নামে এক শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে চিংড়ির রেণু আহরণ, পাচার বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

t

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION