মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২.০৯ পিএম
  • ১০৪ Time View
124

কালের খবর ডেক্সঃ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে “মাদক নয়, শিক্ষা ও মানবিক মূল্যবোধ হোক যুব সমাজের শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকদিয়া গ্রামের যুবসমাজ এ কর্মসূচির আয়োজন করে।বিক্ষোভ মিছিলটি গ্রামের বটতলা এলাকা থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়নের বাঘাদিয়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন পাইকদিয়া ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ সাইফুল শেখ এবং মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম তানভীর।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত পাইকদিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সতর্ক করে বলেন, পাইকদিয়া গ্রামে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর স্থান নেই। গ্রামের কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময় মাদকবিরোধী আন্দোলনে গ্রামের সর্বস্তরের শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ  করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION