মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৬.০২ পিএম
  • ৬৯ Time View
87

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।আজ রবিবার (১৪ জুন) দুপুরে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়। এ মানববন্ধনে নিহত শহীদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন শেখ মাইকেল ও পলাশ শেখ পরিকল্পিতভাবে প্রতিবেশী শহীদুলকে হত্যা করে। পরে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করে দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

গত ৬ জুন শহীদুল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ৯ জুন শহীদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দিয়া ঘাট থেকে উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে ১০ জুন এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শহীদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের মৃত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল এবং একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION