শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬.০৮ পিএম
  • ১১ Time View
18

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং ব্যবসাভিত্তিক উদ্যোগ প্রদর্শনের লক্ষ্যে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১২ জুন) উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের মোট ১২টি দল অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাকর্ম উপস্থাপন করে।

এদিন সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার।দিনব্যাপী প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী প্রকল্পগুলোর মূল্যায়ন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION