সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও সভা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকিতে: হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক, আগে শরীর কী সংকেত দেয়

টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬, ৩.৪৯ পিএম
  • ২৭ Time View
36

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে মহাসড়কের যান চলাচল।আজ সোমবার (৮ জুন) সকাল ১০ টায় প্রথমে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে (ঢাকা-পিরোজপুর) আঞ্চলিক মহাসড়ক ও পরে দুপুরে পাটগাতী বাসস্ট্যান্ডের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার যানবাহন চলাচল। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। পরিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কলেজে ফেরে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক বছর ধরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (সাবেক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ঐ কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া কলেজ থেকে পরিক্ষা কেন্দ্রের দূরত্ব অনেক। এসব কারণে শিক্ষার্থীরা ঐ কেন্দ্রে পরীক্ষা দিতে না চেয়ে সাবেক কেন্দ্র জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরিক্ষা দিতে চান। তাই তারা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী আবু বক্কর, লতা সহ আরো অনেকে বলেন, তারা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চান না। সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো স্কুল কলেজ পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, কলেজের শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের যে দাবিটি জানিয়েছেন সেটা এই মুহূর্তে জটিল বিষয়। আর শিক্ষার্থীরা যেসব অভিযোগ করেছেন সেকরম কোন ঘটনা ঘটলে সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে আলোচনা করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসব বিষয়ে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা অবরোধ তুলে কলেজে ফিরে যায়।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে কলেজে ফিরে গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল টিম দায়িত্বে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION