বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা

টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারী সহ আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪.২০ পিএম
  • ৪৪ Time View
61

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে ছয় মাসের গর্ভবতী নারী সহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী মধ্যপাড়া এলাকার ওস্তাবাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতেরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।মহিবুল্লাহ ওস্তা গ্রুপের আহতেরা হলেন, গর্ভবতী নারী আমেনা বেগম (২৫), রাজিয়া বেগম (৫৫), হুসাইন লস্কর (৩২), সাইদ হাসান (২২), ফাতেমা বেগম (৫০)। এছাড়া বদরুল ওস্তা গ্রুপের আহতেরা হলেন, সারমিন আক্তার (২৫), রাসিদা বেগম (৪০), বাক প্রতিবন্ধী ফজর ওস্তা (১৩), রুপবান বেগম (৫০)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় বদরুল ওস্তা ও মহিবুল্লাহ ওস্তা গ্রুপের মধ্যে হটাৎ করে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার পর স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়। পরে এলাকার লোকজন দুই পক্ষের আহতদের হাসপাতালে ভর্তি করে।

মহিবুল্লাহ ওস্তার চাচাতো ভাই হুসাইন লস্কর বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১ ফেব্রুয়ারি আমার চাচী নাহিদা বেগমকে হাতুড়ি পেটা করে মেরে ফেলে কাদের ওস্তা ও বদরুল ওস্তার লোকজন। সেই মামলায় বদরুল ওস্তা ২ নম্বর আসামি, আর আমরা সাক্ষী। দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিনে এসে আমাদের দোকানের সামনে দিয়ে যাওয়া আসার পথে নানা রকম হুমকি দেয় বদরুল। শুক্রবার সন্ধ্যায় হটাৎ বদরুলের মেয়ে নানা রকম বকাঝকা শুরু করলে তার প্রতিবাদ করায় বদরুল ওস্তা বাড়িতে এসে আমার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে। তখন সে ব্যাথায় চিৎকার শুরু করলে আমরা এগিয়ে এলে আমাদেরও মারধর করে। পরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

তবে অভিযুক্ত বদরুল ওস্তা উল্টো অভিযোগ করে বলেন, মহিবুল্লাহদের জমি নিয়ে বিরোধ কাদের ওস্তার সাথে। কিন্তু হত্যা মামলায় আমার নামও জড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিনে আসার পর আমাকে আটকানোর জন্য এই নাটক সাজিয়েছে। মূলত আমার মেয়েকে তারা মারধর করেছে। খবর পেয়ে বাড়িতে আসার পর দেখি ওরা আমার স্ত্রীর চুল ধরে টেনে নিয়ে মারধর করছে। পরে তারা আমাকে দেখার পর যার যার মতো চলে যায়। এতে আমার স্ত্রী, মেয়ে সহ ৫ জন আহত হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION