সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ বাগেরহাটে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছে ধাক্কা, আহত অন্তত ২৫ টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬.২২ পিএম
  • ৮৮ Time View
105

 টুঙ্গিপাড়ায  প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কাজে দীর্ঘদিন সম্পৃক্ত না থাকায় পদ হারিয়েছেন ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদার। গতকাল বুধবার (১০ জুর) রাতে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কার্যকলাপে সম্পৃক্ত না থাকায় ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে পদ থেকে অব্যাহতি দেয়া হলো। একই সঙ্গে গঠনতন্ত্র মোতাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (রিপন) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো। 

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ তালুকদার সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছে না। এতে ডুমুরিয়া ইউনিয়নে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই গঠনতন্ত্র অনুসারে মোরাদ তালুকদারকে পদ থেকে অব্যাহতি দিয়ে রফিকুল ইসলাম রিপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION