কালের খবরঃ
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাড়ালো ০৪ জনে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গত সোমবার(১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।উল্লেখ্য, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী ৯৬৯ জন এবং গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন।
Design & Developed By: JM IT SOLUTION