কালের খবর ডেক্সঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (BYFCN)-এর যৌথ উদ্যোগে র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোঃ নবী নেওয়াজ।

এ সময় BYFCN-এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিবৃন্দ মাদকদ্রব্যের ভয়াবহ অপব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়া, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় BYFCN-কে সম্মাননা প্রদান করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION