রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৪.৫৬ পিএম
  • ৮৫ Time View
108

কালের খবরঃ

গোপালগঞ্জে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। রেড ক্রিসেন্ট রক্তদাতা কেন্দ্র এ দিবসের আয়োজন করে।“এক ফোঁটা মানবতা, রক্ত ​​দিন, জীবন বাঁচান” এ প্রতিপাদ্যে আজ রবিবার (১৪ মে) সকালে গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।এসময় জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান বক্তব্য রাখেন| পরে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবায় বিশেষ অবদান রাখায় জেলার ৫০জন রক্তদাতাদের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে সম্মামনা প্রদান করা হয়। এসময় রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান বলেন, একজন স্বেচ্ছা রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় আশার আলো হয়ে উঠতে পারে। মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।তিনি আরো বলেন, নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়|

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION