বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় ১১ বছরের স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭.১৬ পিএম
  • ৯৪ Time View
103

কালের খবরঃ

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার নামে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ঘটনাস্থলে সোলায়মান শিকদার রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশার ধাক্কায়  সে সড়কের উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী বলেন, গুরুতর আহত হয়ে শিশুটি হাসপাতালে আসে। তাকে কিছু সময় চিকিৎসা দেয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান বলেন, আমাদের কাছে এমন কোন খবর নেই। দুর্ঘটনায় আহত রোগী মারা গেলে হাসপাতাল আমাদের অবহিত করে থাকে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু জানিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION