রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান গোপালগঞ্জ আড়াইশ বেডে ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টিই নষ্ট; এমপি বাবরের ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বালুভর্তি ট্রাকসহ বেইলি ব্রিজ খালে ।আহত চার; ভোগান্তিতে জেলাবাসী গোপালগঞ্জে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারী সহ আহত ১০ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

গোপালগঞ্জ আড়াইশ বেডে ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টিই নষ্ট; এমপি বাবরের ক্ষোভ প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৪.৩১ পিএম
  • ২৬ Time View
36

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর ক্ষোভ প্রকাশ করে বলেন, আইসিইউটি ২০২০ সালে কোভিডের সময় আইসিইউর সব যন্ত্রপাতি স্থাপন করা হয়। প্রতিটি বেড প্রস্তুত ছিল, ভেন্টিলেটর, মনিটরসহ সব ধরনের যন্ত্রপাতি ছিল। কিন্তু এখানে যে ভেন্টিলেটরগুলো দেওয়া হয়েছে, সেগুলো একেবারেই নিম্নমানের ও সস্তা। ফলে চালু করার আগেই সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন চালু করতে গিয়ে দেখা গেছে, ১০টি ভেন্টিলেটর মেশিনের মধ্যে ৯টিই নষ্ট। এটি যখন করা হয়েছে, তখন এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর জেলা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা। তাহলে ২০২০ সালে কেন এটি চালু হয়নি?এমন প্রশ্ন তোলেন এই রাজনৈতিক নেতা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ দেশের ১০ জেলায় ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“আমি গোপালগঞ্জবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, গত ছয় বছর ধরে এখানে যন্ত্রপাতিগুলো কেন অকেজো হয়ে পড়ে ছিল? কেন আমরা এটি চালু করতে পারিনি? আমাদের সরকারের বয়স সাড়ে তিন মাসও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সারা বাংলাদেশের ১০টি জেলায় এই আইসিইউ উদ্বোধন হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জও রয়েছে। ২০২০ সালে যারা এসব ভুয়া যন্ত্রপাতি সরবরাহ করেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার চাই। গোপালগঞ্জবাসী গত ছয় বছর কেন এই সেবা থেকে বঞ্চিত হলো? বিগত সরকার কী করেছে?কেন এই ছয় বছর আইসিইউটি চালু করা হয়নি?

গোপালগঞ্জ মেডিকেল কলেজের সাবেক পিডি এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. অসিত মল্লিকের নাম উল্লেখ করে এমপি ডা. বাবর বলেন,ডা. অসিত মল্লিক গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি লুটপাট করে খেয়েছেন।তাকে জিজ্ঞাসাবাদ করলে এই দুটি প্রতিষ্ঠানের লুটপাটের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে।

এমপি ডা. বাবর আরও বলেন, আমি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভেন্টিলেটর মেশিন এনে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউটি চালু করব,যাতে গোপালগঞ্জবাসী পূর্ণাঙ্গ আইসিইউ সেবা পায়।

তবে এ বিষয়ে ডা.অসিত মল্লিকের মুঠোফোনে বলেন,এই প্রকল্প গ্রহণ করা হয় ডিজি অফিস থেকে। এটা শুধু গোপালগঞ্জ নয় সারা দেশেই হয়েছে।প্রকল্প বাস্তবায় হয়েছে পিডির মাধ্যমে।এখনে আমার বা লোকাল কোন অফিসারের হস্তক্ষেপ ছিলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION