বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩.১৯ পিএম
  • ২৮ Time View
50

কালের খবর ডেক্সঃ

পপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। এ মিছিলে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসভাপতি সাব্বির আহম্মেদ দীপু, সহসভাপতি মনিরুল ইসলাম সোহাগ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের উন্নয়নের ধারা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট ও বট বাহিনী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অপপ্রচার করে এ দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এসব অপকর্ম করবে, তাদের আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION