মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল

ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬.৩৩ পিএম
  • ১১ Time View
17

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশে টানা ৩৭ বছরের গৌরবময় কর্মজীবন শেষে ব্যতিক্রমী সম্মান ও ভালোবাসায় অবসরে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার। ফুল দিয়ে সাজানো ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর সরকারি গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে তাকে জানানো হয় স্মরণীয় বিদায়।

আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানার উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে সহকর্মীরা পুষ্পবর্ষণের মাধ্যমে এসআই ছবির উদ্দিনকে থানা থেকে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। পরে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক শুভকামনার মধ্য দিয়ে তাকে বিদায় জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সুসজ্জিত ওসির গাড়িতে করে এসআই ছবির উদ্দিন শিকদারকে তার নিজ উপজেলা কোটালীপাড়ার বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। সহকর্মীদের এই ব্যতিক্রমী সম্মান ও ভালোবাসা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

অবসরপ্রাপ্ত এসআই ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী শিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরে দেশের বিভিন্ন এলাকায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে যান।

বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, এত সম্মান, ভালোবাসা ও আন্তরিক বিদায় পাব,এটা কখনো কল্পনাও করিনি। সহকর্মীদের এই ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করেছে। কর্মজীবনে সবার হৃদয়ে স্থান করে নিতে পেরেছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। বিশেষ করে ওসি স্যারের আন্তরিকতা ও ভালোবাসার কারণেই জীবনের এই শেষ কর্মদিবসটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের থানার একজন অভিজ্ঞ ও সম্মানিত সদস্য ছিলেন। দীর্ঘ ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের সফল সমাপ্তিতে আমরা তাকে যথাযথ সম্মান জানাতে পেরে আনন্দিত। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরিবার-পরিজন নিয়ে সুখী জীবন কামনা করছি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার তার পুরো চাকরিজীবনে সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তার অবসরজীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION