বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে শিশু নিহত! নিরাপত্তা জোরদারের দাবি গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু। কোটালীপাড়ায় চোর আটকের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর; আহত ২০ গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক এবার গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬, ১.৩০ পিএম
  • ১৯ Time View
25

কালের খবরঃ

তীব্র গরমে গোপালগঞ্জে সাধারণ মানুষদের মাঝে একটু প্রশান্তি দিতে পানি, ছাতা ও পাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট গোপালগঞ্জ শাখা।আজ বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় সাধারন মানুষকে পানি খাইয়ে এবং ছাতা ও পাখা বিতরণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।

এসময় জেলা রেড ক্রিসেন্টে ইউনিটের লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইউনিটের সদস্যরা শহরে ঘুরে ঘুরে সাধারন মানুষের মাঝে ছাতা ও পাখা বিতরণ করেন। এসব সামগ্রী পেয়ে খুশী শ্রমজীবী ও দরিদ্র মানুষ।

এসময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে।তাই সাধারন মানুষের কথা বিবেচনা করে এ কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ৭ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ১০০ ছাতা, ১ হাজার লিটার পানি ও ৫ হাজার পাখা বিতরন কর্মসূচী চলবে।সেই সাথে তারা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে তাপদহ ও হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়া বিষয়ে পরামর্শ দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION