মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭.৩৬ পিএম
  • ৭৭ Time View
102

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৬ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সোনার বাংলা হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম।ঘোষিত বাজেটে মোট ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা বেশি ধরা হয়েছে।

বাজেটে নিরাপদ পানি সরবরাহ, মশক নিধন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক আলোকসজ্জা, শিক্ষা, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, নাগরিক সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান, আজকের পত্রিকার প্রতিনিধি সজল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।

অনুষ্ঠানে পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে জনগণের ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। পূর্বে নির্ধারিত করই বহাল থাকবে। এই বাজেট সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী। বিশুদ্ধ পানি সরবরাহ, মশক নিধন, উন্নত নাগরিক সেবা, সড়ক আলোকসজ্জাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীর জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION