কালের খবরঃ
গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।গতকাল সোমবার(৮জুন)সন্ধ্যায় শহরের মান্দারতলা এলাকার ইসলামাবাদে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে সাড়ে ৬শ ইয়বা টেবলেট ৬ বোতল বিদেশী মদ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।গ্রেপ্তারকৃত মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে ও সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস.আই মোঃ হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজন মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী ও তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে ।
Design & Developed By: JM IT SOLUTION