রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ ZFC 2: প্রেস ব্রিফিংয়েই ‘ফেস-অফ’, কাল রিংয়ে চূড়ান্ত লড়াই আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অন্তর্বর্তী সরকারের ছায়ায় ১১ হাজার কোটি টাকার ‘ক্রিপ্টো-সিন্ডিকেট’!

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬, ২.১৫ পিএম
  • ১৭৮ Time View
206

কালের খবরঃ

গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল (১৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বৃষ্টি মণ্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে।গত রোববার (৩১ মে) রাতে ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে বৃষ্টি মণ্ডলকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বৃষ্টি মণ্ডল স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মণ্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।এসআই সঞ্জয় মালো জানান, বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION