সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৫.০৫ পিএম
  • ১১৬ Time View
135

কালের খবরঃ

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১০ জুন) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন।মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. খালেদুজ্জামান।

এ সময় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. আহসান হাসিব খান, বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান, খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপপরিচালক বিপুল কুমার বসাক, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১০ জেলার ৫২ উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষি, মৎস্যজীবী, ঝিনুক ও মুক্তাচাষি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।কর্মশালায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ ও শামুকের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটির অবদান তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION