কালের খবরঃ
গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার নামে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, ঘটনাস্থলে সোলায়মান শিকদার রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশার ধাক্কায় সে সড়কের উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী বলেন, গুরুতর আহত হয়ে শিশুটি হাসপাতালে আসে। তাকে কিছু সময় চিকিৎসা দেয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান বলেন, আমাদের কাছে এমন কোন খবর নেই। দুর্ঘটনায় আহত রোগী মারা গেলে হাসপাতাল আমাদের অবহিত করে থাকে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু জানিনা।
Design & Developed By: JM IT SOLUTION