মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭.২৬ পিএম
  • ৯৭ Time View
120

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন সন্তানের জননী শিল্পি বেগমের(৩৫)মরদেহ তাদেরই গোয়ালঘর থেকে পুলিশ উদ্ধার করেছে ।স্বামীর বাড়ির লোকজন বলার চেষ্টা করছেন যে, সে আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, ওই নারীর ভাই অভিযোগ করছেন, তার বোনকে যৌতুকের কারনে পিটিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এ ঘটনার পর ওই নারীর স্বামী ইকবাল সিকদার পালিয়ে গেছে।কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, তার বোনের বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা অজুহাতে তার বোনের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল    বোন জামাই ইকবাল সিকদার।

গত রবিবার রাতে তার বোন শিল্পি বেগমকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে মরদেহ গোয়াল ঘরে ফেলে পালিয়ে যায় ইকবাল সিকদার। আজ সোমবার সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বিকেলে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্ নিয়ে আসে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ রিয়াদ মাহমুদ জানান, মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই তার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION