রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ ZFC 2: প্রেস ব্রিফিংয়েই ‘ফেস-অফ’, কাল রিংয়ে চূড়ান্ত লড়াই আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অন্তর্বর্তী সরকারের ছায়ায় ১১ হাজার কোটি টাকার ‘ক্রিপ্টো-সিন্ডিকেট’!

টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২.১৬ পিএম
  • ৮৯ Time View
109

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বের খেলাধুলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।আহত আরাফাত ইসলাম নয়ন শেখ উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নয়নের বাবা খালিদ শেখ আজ বুধবার টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের এবং বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন ও রাকিব।

অভিযোগকারী খালিদ শেখ বলেন, কয়েক মাস আগে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির নতুন শিক্ষার্থীদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটলে উভয় পক্ষের অভিভাবক ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও নিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION