বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭.২২ পিএম
  • ১৯ Time View
23

কোটালীপাড়া প্রতিনিধিঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কোটালীপাড়া উপজেলা প্রশাসন,  এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে একটি মাদকবিরোধী শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিওয়াইএফসির এইচআর অ্যান্ড অ্যাডমিন টমাস বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস এবং বিওয়াইএফসির রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা।

বক্তারা বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও বর্তমানে মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছে দেশের মানুষ। শুধু মাদকসেবীদের শাস্তি প্রদান বা আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION