কালের খবরঃ
গোপালগঞ্জে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। রেড ক্রিসেন্ট রক্তদাতা কেন্দ্র এ দিবসের আয়োজন করে।“এক ফোঁটা মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান” এ প্রতিপাদ্যে আজ রবিবার (১৪ মে) সকালে গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।এসময় জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান বক্তব্য রাখেন| পরে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবায় বিশেষ অবদান রাখায় জেলার ৫০জন রক্তদাতাদের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে সম্মামনা প্রদান করা হয়। এসময় রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান বলেন, একজন স্বেচ্ছা রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় আশার আলো হয়ে উঠতে পারে। মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।তিনি আরো বলেন, নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়|
Design & Developed By: JM IT SOLUTION