শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬, ৭.৫৮ পিএম
  • ৭১ Time View
86

কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন মোল্লা প্রায় ৬০০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার (জুন)দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে তার বাড়ির পাশে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

ছানোয়ার হোসেন মোল্লা জানান, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য নূর ইসলাম শেখসহ প্রায় ৬শ নেতাকর্মী একই সঙ্গে আওয়ামী লীগ ছাড়িয়ে বিএনপিতে যোগদান করেছেন।তবে বিএনপির দাবী সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আজ বিএনপিতে যোগদান করেছেন।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দরা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষও অংশ নেন।

সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আমার সঙ্গে যোগদিয়েছেন। তাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে আমরা তাদের স্বাগত জানাই।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। বিজয় লাভের পর আমাকে স্বর্ণের ধানেরশীষ উপহার দিয়ে আমার সঙ্গে কাজ করছেন।

যোগদানকৃত নেতা ছানোয়ার হোসেন মোল্লা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আওয়ামী লীগ ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে আমরা সক্রিয়ভাবে কাজ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION