বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬, ১.১৫ পিএম
  • ৫৯ Time View
77

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সোয়া ৮টায় উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। তিনি আজ সকালে তার গ্রামের বাড়ি তিলছড়া থেকে মেয়ের বাড়ি পিংগুলিয়া গ্রামে বেড়াতে এসেছিলেন। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ নুর আলম মিয়া ও পরিবার সূত্রে জানা যায়, কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এই সময় রেললাইন পারাপারের সময় গোপালগঞ্জ  থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরবর্তীতে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে নিহতের মেয়ের জামাই ফায়েক মিয়াকে খবর দেন। তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল তৈরি করে রেল পুলিশের কাছে হস্তান্তর করে।রেল পুলিশ আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION