রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬.৫৭ পিএম
  • ১৪৮ Time View
168

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরে এক মতবিনিময় সভার আয়োজন করে।েআজ বৃহস্পতিবার( ২১ মে)মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে  সভাটি অনুষ্ঠিত হয় এবং এতে জেলা ও স্থানীয় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা দেশের টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য ন্যায্যতা, সামাজিক ন্যায়বিচার, আইনশৃঙ্খলা এবং কার্যকর প্রশাসনিক কাঠামোর গুরুত্বের ওপর জোর দেন। সনাক মাদারীপুরের সভাপতি খান মোঃ শহীদ বলেন, “বাংলাদেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, শিক্ষা ব্যবস্থার ক্ষয়িষ্ণুতা, আইনের শাসনের ঘাটতি এবং দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার অকার্যকারিতা দেশের টেকসই উন্নয়নের বড় প্রতিবন্ধক। স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনগুলোর সক্রিয় ও সমন্বিত ভূমিকা দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতি ও এর প্রভাব, তথ্য অধিকার আইন (২০০৯), প্রাতিষ্ঠানিক সুশাসন এবং স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনের কার্যকরী ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা সভায় ঐক্যমত পোষণ করেন যে, স্থানীয় পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব। এছাড়া স্থানীয় সংগঠন ও সংবাদমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ, মতবিনিময় এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

সমাপনী বক্তব্যে সনাক সভাপতি এনায়েত হোসেন নান্নু সকলকে দুর্নীতি রোধে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং সভায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। সভার মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনের সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী চেতনার সম্প্রসারণ এবং কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION