বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২.৩১ পিএম
  • ৩৯৫ Time View
435

কালের খবরঃ

গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি এনামুল কবির রুপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি ও দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ এ প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণে জেলার ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ নেন।

পরে প্রশিক্ষণ প্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কৌশিক আহমেদ ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রির্পোটার মোজাম্মেল হোসেন মুন্না।

প্রশিক্ষণে মানবাধিকার,  মৌলিক অধিকার মানবিক মর্যদা, বৈষম্যহীনতা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলপ সনদ,  সমতার পথে যাত্রা আইনী জটিলতা’সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION