সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত

গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬.০৮ পিএম
  • ১৬২ Time View
189

কালের খবরঃ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| শিশু বয়স থেকেই মাদক থেকে সচেতন করতেই এই আয়োজন। এ প্রতিযোগীতার মাধ্যমে শিশুরা মাদকের ভয়াবহতা জানতে পারবে বলে মনে করেন আয়োজকেরা।

আজ বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে গিয়ে দেখাগেছে, ছোট ছোট শিশুদের হাতে কাগজ আর রঙ-তুলি। যে যার মনের ভাষা দিয়ে রঙ তুলির আঁচরে ফুটিয়ে তুলছে ছবি। প্রত্যেকের আঁকা ছবিতে ভেসে উঠেছে মাদকের ভায়াবহতা।

আগামী ২৬ জুন মাদকদ্রব্যে অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ বৃহম্পতিবার (০৭ মে) সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ প্রতিযোগীতার আয়োজন করে।

এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়| প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতা, মাদকাসক্ত পরিবারের করুণ চিত্র সুন্দর সমাজ গঠন ও সুস্থ জীবনের নানা বিষয় তাদের ছবিতে ফুটিয়ে তোলে|আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নবী নেওয়াজ বলেন, আগামী প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে কেবল আইনি ব্যবস্থা যথেষ্ট নয়, বরং সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি| শিশুদের মনস্তত্ত্বে মাদকের নেতিবাচক প্রভাব গেঁথে দিতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION