রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬, ১১.২৮ এএম
  • ১৭৯ Time View
210

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মে) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান সিকদার, মো. শাহীন সিকদার, পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, গত দুই বছর আগে সরকার কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর কিছুদিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজটি পুনরায় চালু করার জন্য বক্তারা দাবি জানান।উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম বলেন, ঠিকাদার ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জানার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের   বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION