কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কোটালীপাড়ায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক শ্রমিক। আজ সোমবার (০৪ মে) বিকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিক সহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটতে ছিলো সহিদুল ইসলাম। এসময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় অপর এক শ্রমিক আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION