রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ ZFC 2: প্রেস ব্রিফিংয়েই ‘ফেস-অফ’, কাল রিংয়ে চূড়ান্ত লড়াই আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অন্তর্বর্তী সরকারের ছায়ায় ১১ হাজার কোটি টাকার ‘ক্রিপ্টো-সিন্ডিকেট’!

ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬, ৭.৫৫ পিএম
  • ১১৫ Time View
140

কালের খবরঃ
দের দিন গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনার পর সড়ক নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে আজ শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন শরীফ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্সের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরাও অংশ নেন।

এ সময় মোটরসাইকেল, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনে তল্লাশি চালিয়ে গাড়ির কাগজপত্র, ফিটনেস সনদ এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৭টি মামলায় মোট ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ৬ টি মামলায় ৫ হাজার এক’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করার অভিযোগে একটি মামলায় রয়েল ট্রাভেলসকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়| নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION