শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪.৪৭ পিএম
  • ২০২ Time View
219

কোটালীপাড়া প্রতিনিধিঃ
মির পাকা ধান কাটার উপযুক্ত সময় হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে। কিন্তু দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এ অবস্থায় খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এস. এম. জিলানী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে তুলে দিলেন। আজ শনিবার (১৬ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হর্ষিত অধিকারী শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে স্থানীয় এমপি এস. এম. জিলানী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

হর্ষিত অধিকারী বলেন, “প্রায় এক সপ্তাহ আমার জমির ধান কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু শ্রমিক না পাওয়ার কারণে জমির ধান কাটতে পারছিলাম না। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।”

স্থানীয় বাসিন্দা অমূল্য অধিকারী বলেন, “ধান কেটে বাড়ি তুলে দেওয়ায় কৃষক হর্ষিতের অনেক উপকার হয়েছে। এজন্য আমরা আমাদের এমপি এস. এম. জিলানীকে ধন্যবাদ জানাই।”

এমপি এস. এম. জিলানী বলেন, “আমরা সকলেই এই মাটির সন্তান। ছোটবেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত। এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। তাই প্রতি বছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়। এই শ্রমিক সংকটের কারণে কৃষক হর্ষিত তার জমির ধান কাটতে পারছিলেন না। এ খবর পেয়ে আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে তুলে দিলাম।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION