বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ৫৮ Time View
69

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে

গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিন গভীর রাত সোয়া ৩টায় আলোচিত ধর্ষণ মামলার আসামী মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় একটি মামলা রুজু করা হয়। কাশিয়ানী থানায় মামলা নং ১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার বাসিন্দা কালাম শেখের ছেলে মোরসালিন শেখ ওরফে রাজু ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে সে গত ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুকুরে গোসলের কথা বলে ভিকটিমকে ডেকে নিয়ে

যায় এবং নিজামকান্দি গ্রামের বাড়ির পুকুর পাড়ের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ভিকটিম খালাকে বিষয়টি ঘটনা জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করান।

এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানকে আসামী গ্রেফতারের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।

পরে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে  আসামিকে গ্রেফতার করা হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয় বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION