বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী

গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০.০৮ এএম
  • ৪৭৪ Time View
509

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বিভিন্ন দপ্তরে চাকরি এবং সরকারি রিলিফের কার্ড পাইয়ে দেওয়ার নামে অসহায় গ্রামবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ ও

জালিয়াতির অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ কুমার বালা। তিনি দুর্গাপুর ইউনিয়নে ছোট ডোমরাসুর গ্রামের মনিন্দ্রনাথ বালা ওরফে মরণ বালার ছেলে। আজ বৃহস্পতিবার(২১মে) ছোট ডোমরাশুর গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়।

অভিযুক্তের নানা অপকর্মে অতিষ্ঠ তার ছোট ভাই মিঠুন বালা ও বাবা মনিন্দ্রনাথ বালাও তার বিপক্ষে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মনোজ কুমার বালা দীর্ঘদিন ধরে এলাকার সহজ-সরল ও অসহায় মানুষদের সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন।তার এই ফাঁদে পা দিয়ে এলাকার দরিদ্র বহু মানুষ তাদের কষ্টার্জিত টাকা তার হাতে তুলে দেন। কিন্তু পরবর্তীতে চাকরি বা রিলিফের কার্ড কোনোটিই না দিয়ে তিনি সেই টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন।

সংবাদ মম্মেলনে হারাধন বেরাগী, লেবু বাইন, রত্না মল্লিক, মহাদেব বৈরাগী, আব্দুর সাত্তার মোল্লা সহ বেশ কয়েকজন ভূক্তভুগী জানান, অভিযুক্ত মনোজের কাছে টাকা ফেরত চাইলে বা এই প্রতারণার প্রতিবাদ করলে সে উল্টো হুমকি দেয়। এর প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ও স্থানীয় সম্মানিত ব্যক্তিদের জানালে সে তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসা এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। মূলতঃ ভুক্তভোগীদের অর্থ অত্মস্যাৎ এবং নিজের অপরাধ ঢাকতেই মনোজ এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। মনোজের এসব অপকর্মের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান গ্রামবাসী। এবং ব্যবস্থা নিতে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জালিয়াতি করে হাতিয়ে নেওয়া টাকা দ্রুত উদ্ধারের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION