শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪

গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬, ৯.০৭ পিএম
  • ২৯ Time View
41

কালের খবরঃ

পবিত্র ঈদুল আযহা পালন পরবর্তি গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি সমাজে শান্তি,শৃঙ্খলা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ঈদের দিন গত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে আজ শনিবার পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নেতাকর্মীরাও তার বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি স্থানীয় নেতা কর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শুনে প্রতিকারের ব্যবস্থা করেন। আজ শনিবার (৩০ মে) বিকেলে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি গ্রামে নিজ বাড়িতে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,আমরা জনগণের সেবক হিসেবে দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সমাজের সব ধর্ম, বর্ণ ও শ্রেণি পেশার মানুষ যেন শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন,কোনো ধরনের হিংসা-বিদ্বেষ, সংঘাত বা মারামারির ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে নেতা-কর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।    কোথাও কোনো ভুল বোঝাবুঝি বা বিরোধের সৃষ্টি হলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। আমরা বিভেদ নয়, সম্প্রীতি চাই। সমাজের সকল মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য। এ সময় তিনি নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমানসহ মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION