শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ১.৪১ পিএম
  • ২০ Time View
29

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।আজ শনিবার (২৩মে)দুপুরে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিলে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম,কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহাজাহান সিরাজ,  উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান মিয়া,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম জিলানী বলেন, খুব শীঘ্রই কোটালীপাড়ার দখলকৃত খাল গুলো উদ্ধার করা হবে।এর আগে এস এম জিলানী কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ রাজনৈতিক,সামাজিক ব্যক্তি,শিক্ষক,শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION