রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬, ৭.২১ পিএম
  • ৩২৫ Time View
385

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ বুধবার (১৩ মে) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। মেলাটি কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছেন।সাংস্কৃতিক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে এবং মোমবাতি প্রজ্জ্বলন করে মেলাটি উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ আরিফ–উজ–জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহম্মেদ।

প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, কবি সুকান্ত শোষিত মানুষদের পক্ষে ও বৈষম্যের বিরুদ্ধে কবিতা লিখেছেন। তার প্রতিটি কবিতায় ছিল প্রতিবাদের সুর। বর্তমান সরকার তার চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দুপুর থেকেই মেলার কার্যক্রম শুরু হয়। শুরুতেই বিভিন্ন কবিদের আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বসেছে গ্রামীণ মেলা। এ মেলার আয়োজনকে ঘিরে কোটালীপাড়া ও এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ।

মেলা চলবে আগামী শুক্রবার সন্ধ্যা শেষ হবে। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈত্রিক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION