কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
Reporter Name
Update Time :
শনিবার, ২৩ মে, ২০২৬, ১১.২৫ পিএম
১
Time View
কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়ি বেড়াতে গিয়ে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোঃ সাজিদ মোল্লা (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।ওই শিক্ষার্থীর ফুফু মিনা বেগম জানান, গোপালগঞ্জ সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে ফুফু বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে ফুফু বাড়িতে বেড়াতে আসে। খুব গরম পড়ায় সন্ধ্যার দিকে স্কুল শিক্ষার্থী সাজিদ মোল্লা বাড়ির পাশের মধুমতি নদীতে অন্যদের গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে নদী থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
2
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়ি বেড়াতে গিয়ে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোঃ সাজিদ মোল্লা (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।ওই শিক্ষার্থীর ফুফু মিনা বেগম জানান, গোপালগঞ্জ সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে ফুফু বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে ফুফু বাড়িতে বেড়াতে আসে। খুব গরম পড়ায় সন্ধ্যার দিকে স্কুল শিক্ষার্থী সাজিদ মোল্লা বাড়ির পাশের মধুমতি নদীতে অন্যদের গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে নদী থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।