মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬, ১.১৮ পিএম
  • ৯৬ Time View
126

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক, আব্দুল্লাহ হাসান (২২) নামে এক যুবক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত রবিবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুকরা গ্রামের মনির হাসানের ছেলে আব্দুল্লাহ হাসান কাশিয়ানী থেকে বাড়ি ফেরার সময় ফুকরা বাস স্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা পথচারীকে পেছন থেকে ধাক্কা দেন। এতে পথচারী সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নৃপেন দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে হাইওয়ে পুলিশ মৃত পথচারী এবং আহত আব্দুল্লাহকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION