বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬, ৩.৫৭ পিএম
  • ৪২৮ Time View
488

কোটালীপাড়া প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় গরিব-ধনীর ব্যবধান, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলা সহ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। তার প্রতিটি কবিতায় প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে। এই প্রতিবাদী কবির আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করেছি।

আজ রবিবার (৩ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করতে চাই। আমরা কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে চাই।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

উল্লেখ্য: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন।কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে।১৯৪৭ সালের ১৩ মে কবি সুকান্ত যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতার যাদবপুরের রেড অ্যান্ড কিওর হোমে মারা যান।
প্রতি বছর কবি সুকান্তের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের আয়োজনে তার পৈত্রিক ভিটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION