বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬, ১.৪০ পিএম
  • ৩১ Time View
49

মুকসুদপুর  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে একই রাতে চালের টিন কেটে ও সিঁদ কেটে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কাঁশা-পিতলের আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতিরপরিমাণ লক্ষাধিক টাকা বলে দাবী করা হয়েছে।

ঘটনাটি গত মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামে ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো ফিলিপ গাইন, তার ভাই দিলিপ গাইন, গোপাল হালদার ও সজীব বিশ্বাস।

সজীব বিশ্বাস বলেন, আমি রাতে ঘরে ছিলাম না। চোরেরা টিনে বেড়া কেটে ঘরে ঢুকে গ্যাস সিলিন্ডার, চুলা, তেল, ফ্যান, রাইস কুকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

গোপাল হালদার জানান, আমি শ্রমিকে কাজ করে সংসার চালাই। রাতে ঘুমিয়ে ছিলাম। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে চাল ভর্তি দুইটি পিতলের কলস, একটি মোবাইল, টর্চ লাইট ও কাঁসার থালা চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঢাকায় বসবাসকারী ফিলিপ গাইন বলেন, আমার বানিয়ারচরের বাড়িতে কেউ থাকে না। চোরেরা রান্নাঘরের টিনের চাল কেটে একটি গ্যাস সিলিন্ডার ও কিছু আসবাবপত্র চুরি করেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগে আমার ভায়ের ঘরের টিনের চাল কেটা চুরি হয়। ধারনা করা হচ্ছে স্থানীয় চোরেরা এই কাজের সাথে যুক্ত।

এ বিষয়ে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আরোঙ্গজেব বলেন, এই চুরির ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরার ব্যবস্থা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION