বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী।

নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬.১০ পিএম
  • ১৬ Time View
26

কালের খবরঃ

গোপালগঞ্জে কেক কাটা, রক্তদান ও মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে| গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে|

আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটির সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে রেড ক্রিসেন্টের সদস্যরা| পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান বক্তব্য রাখেন|

এরপর পরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়|

জেলা রেড ক্রিসেন্টের ইউনিটের যুব প্রধান জুবায়ের খান বলেন, গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের সদস্যরা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি থেকে শুরু করে এখন পযর্ন্ত তারা মানবিক কাজ করছে। বিভিন্ন মানুষেকে রক্ত দান করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম তারেক সুলতান বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্যরা বিশ্বব্যাপী আর্তমানবতার কাজ করে যাচ্ছে| বাংলাদেশেও তার ব্যাতিক্রম নয়| এ দিবসের মধ্য দিয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এগিয়ে যাবে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION