রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮.১৯ পিএম
  • ১৫৪ Time View
174

কালের খবরঃ 

শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। প্রজ্জলিত গোপালগঞ্জ ও গোপালগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে আলাদাভাবে এসব কর্মসূচী পালন করে। আজ শুক্রবার (২২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় “উই ওয়েন্ট জাস্টিস”,“জাস্টিস ফর রামিসা”, “নীরবতা নয় প্রতিবাদ হোক শক্তি”, “নারীর ময্যাদা রক্ষায় সবাই একহই”, “আমার বোন কবরে ধর্ষক কেন বাইরে” এমন বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

অপরদিকে, একই দাবীতে বিকালে গোপালগঞ্জের সর্বস্তরে জনগনের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গীরকেরামত প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা কয়েকজন তরুন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্ষকের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জুরবায়ের খান, শেখ ডালিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নেই। প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে নারী ও শিশুরা ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে। কিন্তু সরকার দোষীদের গ্রেফতার করে কোন শাস্তির ব্যবস্থা করছে না। ফলে বিচারহীনতার করনে এমন পার্শ্ববিক ঘটনা ঘটছে। এখন আরবিচার নয় অপরাধীদের প্রকাশ্যে শাস্তির দেয়ার সময় হয়ে এসেছে। দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION