শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬, ৮.০৭ পিএম
  • ৬৯ Time View
84

কালের খবরঃ

হীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বেলা ১২টায় গোপালগঞ্জ শহরের বড়বাজার এলাকায় পৌর মার্কেটে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে. এম. বাবর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রবর্তিত উৎপাদনমুখী রাজনীতি, গ্রামভিত্তিক উন্নয়ন কর্মসূচি এবং জাতীয়তাবাদী দর্শন আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

ডা. বাবর বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল দেশপ্রেম, সততা, আত্মনির্ভরশীলতা ও জনগণের ক্ষমতায়ন। বর্তমান প্রজন্মকে তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, “আমরা আজ তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।”

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্যসচিব মাহমুদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রেয়াজউদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সদস্য আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION