রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ৬৭ Time View
84

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এতে এক সাংবাদিকসহ আহত হয়েছেন আরো চারজন।আজ রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারবাজার ও গত শনিবার (২৩ মে) রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি ব্রিজের কাছে এসব দুর্ঘটনা ঘটে|গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান ও কাশিয়ানী থানার অভিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রাজ সিকদার (২১) গোপালগঞ্জ শহরতলীর মৌলভীপাড়া এলাকার মামুন সিকদারের ছেলে। তবে অপর নিহত শ্রমিকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত সাংবাদিক হলেন, এটিএন নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি সজিব বিশ্বাস।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ার বাজার এলাকায় পৌরসভার টোল আদায় করছিলেন রাজ। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায তার মৃত্যু হয়।

অপর দিকে কাশিয়ানী থানার অভিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে ধান কাটা শেষে ভাগে পাওয়া ধান ‍নিয়ে একটি ট্রাকে করে বাগেরহাট জেলার রামপালের বাড়িতে ফিরছিলেন বেশ কয়েকজন শ্রমিক| এসময় ট্রাকটি ওড়াকান্দি ঠাকুর বাড়ি ব্রিজে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেয়| এতে ধানের বস্তার নিচে চাপা পরে ওই অজ্ঞাত শ্রমিক নিহত ও আরো ৩ শ্রমিক আহত হন| পরে স্থানীয়রা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে| রাতেই মরদেহ নিয়ে যাওয়ায় ওই শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জ ফিরছিলেন সজিব বিশ্বাস। এসময় মোটর সাইকেলটি নড়াগাতি থানার ইসলামপুর এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেল তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে এটিএন নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি সজিব বিশ্বাস সড়কে ছিটকে পড়ে পা ভেঙ্গে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION